love poem, valobashar kobita in bangla.New love poem in Bengali. Bengali romantic kobita 2021:
কবিতা ১
হৃদয়ের টান
এসেছিলে তুমি, আমার এ ভুবনে।
তখন
মনে হয়েছিল,
যেন মেঘ ছাড়া নেমে এসেছে বৃষ্টি।
ভিজিয়ে চলেছিলে
শিশু মনটিকে।
খুব হৃদয় বিদ্ধ অনুভূতি।
চোখ বুজলেই, তোমার শরীর
মনের উদাস কোঠরে নক করে।
চুম্বনের ফাঁকে
তোমার লাল কালো চুলের ঘ্রাণ আমাকে কেমন
রোমান্টিক টানে জড়িয়ে ধরে।
সেই
কালো কাজলে মোড়া
চোখের দৃষ্টি
আমার মনে আঁকি বুকি খেলে,
যেন অ্যাকোরিয়ামে দুটি সোনালি রুপালি মাছ।
তোমার তুলোর মতো গাল
আমার ঠোঁটের টানে টোল পড়ে।
মনে পড়ে কি তোমার!
খোপ ছাড়া
পায়রার মতো সেই রোমান্টিক সন্ধ্যো।
এলামের পর এলাম বেজে যায়,
তবু্ও দুটি পায়রা জড়িয়ে থাকে।
শুধু অন্ধকারে
হৃদয় বিদ্ধ মিষ্টি মিষ্টি আওয়াজ,
শেষ ট্রেনের সময় হয়,
থাকিনা মেতে আর একটু
হৃদয় বিদ্ধ ছন্দে।
@sujoy kumar🖋️
কবিতা ২
অনুভব
কি বলবো তোমায়?
হয়তো তুমি
মজে আছো কাঁঠালের মতো।
নিরিবিলি কাটিয়ে দিচ্ছো
তোমার প্রহর।
হয়তো রেখেছিলে
ভোমর করে,
তোমার মধুময় বাগিচায়।
আমি কী বাসক পাতা,
তোমার মধু
আমার নয়।
বিষন্ন
মুখ আজ মরুর মতো।
তোমার মধুর অপেক্ষায়।
জানি,
আমি তোমার পচা কাঁঠাল,
তাই বুঝি আঠা নেই।
চলার পথ
বদলে নিয়েছো।
তাই বুঝি
তোমার বৃক্ষে,
আমার কোনো ছায়া নেই।
@sujoy kumar🖋️
Comments
Post a Comment